x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ার আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন আজিম উদ্দিন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কক্সবাজার জেলার রামু কৃতি সন্তান এএসএম আজিম উদ্দিন  এর বন্ধু চট্টগ্রাম কলেজ ৮৭ ব্যাচের  অন্যতম সংগঠক ফরহাদ চৌধুরীর বাবা পেকুয়া জমিদার বাড়ির আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর ২য় পুত্র ও পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আবু তাহের চৌধুরী (৮৫) ( প্রকাশ বাচ্চু মিয়া),  আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

‎দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের সদস্য, সাবেক এমএলএ মরহুম আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর মেজ সন্তান আলহাজ্ব আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
‎আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
‎তিনি বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
‎মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান, নাতি, নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত সাড়ে আটটায় পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শোকের মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন
 আজিম উদ্দিন বলেন আপনার এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দিন।
প্রিয় বন্ধু ফরহাদ চৌধুরীর বাবার  মৃত্যুর সংবাদটি শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি একজন অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন, আল্লাহ উনার আত্মার মাগফিরাত কামনা করছি।
শোক প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই। শুধু এই টুকুই বলবো, এই দুঃসময়ে আমি এবং আমার পরিবার আপনার পাশে আছি।
প্রিয়জনের বিচ্ছেদ সহ্য করা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ যেনো তোমাদের পরিবারকে এই শোক সইবার মানসিক ক্ষমতা দান করেন।
 তিনি আরো বলেন উনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু ওনার রেখে যাওয়া আদর্শ স্মৃতি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।তোমাদের পরিবারের এই কঠিন সময়ে আমার গভীর সমবেদনা গ্রহণ করুন যেকোনো প্রয়োজনে আমাকে আপনার পরিবারের পাশে পাবেন।
 মৃত্যু জীবনের এক অমোঘ নিয়ম, মহান আল্লাহ তোমাদের  প্রিয়জনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন


 একজন ভালো মানুষকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা অসম্ভব ওনার অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করবো।
 আমি জানি কোনো সান্ত্বনাই আপনার মনের কষ্ট কমাতে পারবে না, তবুও রবের কাছে প্রার্থনা করি, যেনো তিনি আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে দেন। মানুষের জীবন প্রদীপের মতো। একদিন নিভে যায় তবে ওনার ভালো কাজের আলো আমাদের পথ দেখাবে আজীবন

শোকবার্তায়,
এএসএম আজিম উদ্দিন 
সহসভাপতি কক্সবাজার জেলা সমিতি , চট্টগ্রাম ।
সাবেক সভাপতি , ১৮শ বিসিএস এসোসিয়েশন , চট্টগ্রাম বিভাগ । 
স্থায়ী সদস্য - চিটাগাং সিনিয়রস ক্লাব লিঃ  কক্সবাজার ক্লাব লিঃ.


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন