মাহে রমজানে বন্ধ থাকবে স্কুল
রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংশোধিত তালিকা প্রকাশ করে। এ তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
এদিকে, শিক্ষক-শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে রমজানে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। এই ছুটিও চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
এদিকে, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment