x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমেদ!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া। 

নতুন সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে—স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ,বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় তার নাম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘুরে বেড়াচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অভিজ্ঞ ও আলোচিত নেতাদের নিয়ে সম্ভাব্য মন্ত্রিসভা কেমন হতে পারে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। সেই তালিকায় বারবার উঠে আসছে দলের সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নাম।

বিএনপি সরকারের আগের মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেতা দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসনিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে আর সেই সম্ভাবনার কেন্দ্রে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এখন পর্যন্ত দলীয় বা সরকারি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসমান তালিকাগুলোর সত্যতা নিয়েও রয়েছে প্রশ্ন।সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে মন্ত্রিসভার শপথ গ্রহণের পরই।

আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিনই পরিষ্কার হবে কার হাতে উঠছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আর অপেক্ষা দুটোই চলবে সমানতালে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন