x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় দিনদুপুরে জমি দখল করে ঘর নির্মাণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 পেকুয়া প্রতিনিধি-

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চরম অসহায় অবস্থায় পড়েছে একটি পরিবার। 

ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতা ও চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

গত ১০ ফেব্রুয়ারী উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আব্দুল করিম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তাদের নিজস্ব জমিতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র মোহাম্মদ কবির ও আবুল হোছেন মিলে জবরদখল করে দিনে দিনে ঘর নির্মাণ করেছে। 
বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। এমনকি প্রাণনাশের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
হঠাৎ করে প্রভাবশালীরা এসে জোর করে ঘর তুলে ফেলছে। কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের।

স্থানীয় সূত্র জানায়, মূলত অভিযুক্তদের ভাই পুলিশের এস আই মাহামুদুল করিমের  হুকুমে তারা এই জমিটি দখল করেছে। এস আই মাহামুদুল করিম প্রশাসনের হস্তক্ষেপ করে তাদের দিয়ে জমিটি দখল করেছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অসহায় পরিবারটির জমি ফিরিয়ে দেওয়া হোক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন