x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ার শিলখালীতে ধানের শীষের পক্ষে ইসতিয়াকের গণমিছিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলামঃ

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে বিজয় করার লক্ষ্যে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টার দিকে শিলখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ইউনিয়নের প্রধান সড়কে এসে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সহ-সম্পাদক এম এ কাইয়ুম ইশতিয়াক ছোটন। এতে শিলখালী ইউনিয়নের ছাত্রদল,শ্রমিকদল,যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। 

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইসতিয়াক বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আহ্বান জানান। সেই সাথে চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য সালাহউদ্দিন আহমদ তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

মিছিল আয়োজকদের দাবি, গণমিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এলাকার শতশত সাধারণ মানুষ মিছিলে উপস্থিত হয়েছেন এ সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন