x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



খোরশেদুল ইসলাম-পেকুয়ার আলো

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মগনামা এলিট একাডেমি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

​গতকাল রাতে মহরী পাড়া মগনামা এলিট ফুটবল একাডেমির কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মহিউদ্দিন

​নবগঠিত কমিটিতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন-কে সভাপতি এবং ইনান আব্বাছী-কে সাধারণ সম্পাদক,মোঃ হাসান সদস্য সচিব এবং ফয়জুল করিম মিয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যগন হলেন:বাহাদুর,তামভীর,মোজাহিদ,রিফাত এবং লেদু।এছাড়া এলিট ফুটবল একাডেমির পরিচালকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

​নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, "এলাকার তরুণ সমাজকে মাদক ও বিপথ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে একটি সুন্দর টুর্নামেন্ট উপহার দিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আশা করি সকলের সহযোগিতায় এটি একটি স্মরণীয় টুর্নামেন্ট হবে।"

​সাধারণ সম্পাদক ইনান আব্বাছী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ফিক্সচার,মাঠ সংস্কার এবং দল নিবন্ধনের কার্যক্রম শেষ করবো। সভায় এলাকার বিভিন্ন গনমান্য,জন প্রতিনিধি ও স্থানীয় উৎসাহী ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন