x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

স্বাধীনতা,উন্নয়ন,গণতন্ত্রে পক্ষের দল বিএনপি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

নিজস্ব প্রতিবেদকঃচকরিয়া

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন,বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে,জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে। তাই আমাদের গণতন্ত্র কে শক্তিশালী রুপ দিতে আগামী ১২ ই ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্হা করতে হবে।অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে দেশ ও দশের জন্য অমঙ্গল জনক


সালাহউদ্দিন আহমদ বলেন,বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদের অঙ্গীকার,ছাত্র জনতার প্রত্যাশা,এদেশের সকল মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ জিয়াউর রহমান,এদেশের উন্নয়ন করেছে বিএনপি,স্বাধীনতা রক্ষা করেছে বিএনপি। এদেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি। সুতরাং


আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষেভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করতে হবে।

এদিকে বিকালে চকরিয়ার বরইতলী ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সালাউদ্দিন আহমদ বলেন,যারা দেশ নিয়ে পরিকল্পনা না দিয়ে শুধুই জান্নাতের কথা তারা মানুষের ঈমান নষ্ট করছে। আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিলো,এখন মাফিয়া পার্টি। এটা বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। গরীব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে।

এসময় উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ অসংখ্য নেতৃবৃন্দ।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

Copy Disable