x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বেগম জিয়ার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



 নিজস্ব প্রতিবেদক :

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে পূর্ব মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসা।

বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শফিউল আলম নূরী। মোনাজাতে সদ্য প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল আজিম, মগনামা ইউনিয়ন ওলামা দলের সি: যুগ্ন- আহবায়ক, মাওলানা ওবাইদুল হাকিম জাহেদ, মগনামা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোনাফ, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক শিকদার, মাদ্রাসাটির অধ্যক্ষ

হাফেজ মাওলানা আব্দুল কাদের, সিনিয়র শিক্ষক মাওলানা,নূর ছিদ্দিক,সিনিয়র শিক্ষক মাওলানা তৌহিদুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফোরকান এলাহী,মাওলানা মোহাম্মদ সেলিমসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ পরিচালনায় অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

মগনামা হাকিমিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসায় তিন দিন ব্যাপী শোক পালনের ঘোষণা দেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন