x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় লবণ মাঠে তান্ডব আহত-১

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলামঃ

পেকুয়ায় লবণ মাঠে তান্ডব চালিয়েছে একদল দুর্বৃত্ত, এসময় হামলায় এক লবণ চাষী আহত হয়েছে। তাকে প্রাথমিক  চিকিৎসা দেওয়া হয়েছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম নুরুল আমিন (২৫) তিনি বামলুর পাড়ার আব্বাস উদ্দিনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা গেছে, ৬২ শতক লবণ মাঠ নিয়ে দক্ষিণ সুন্দরী পাড়ায় জুবায়ের আহমদ ও তার ভাই মুহাম্মদ ইউনুস গংদের মধ্যে বিরোধ চলছিল, দীর্ঘ ২০ বছর ধরে এ জমি জুবায়ের আহমদের ভোগ দখলে রয়েছে। তিনি প্রতিবছর লবণ মৌসুমে চাষাদের বর্গা দিয়ে লবণ উৎপাদন করে আসছে, ২০২০ সালের দিকে জুবায়ের এর আপন দুই ভাই আরিফুল ইসলাম ৩৪ শতক ও ইউনুসের ২৮ শতকসহ মোট ৬২ শতক জমি এ দুজনের প্রাপ্ত অংশ জুবায়ের আহমদকে বিক্রি করে। চলতি লবণ মৌসুমে এ জমিসহ জুবায়ের এর আরও কিছু জমি চাষাদের লাগিয়ত করে। ঘটনার দিন সকালে ইউনুস, তার ছেলে ইফাত, তৌহিদসহ আরও কিছু লোকজন লবণ মাঠে হানা দেয়।

 এ সময় তারা লবণ মাঠের লবণ উৎপাদনের জন্য পলিথিন দিয়েছিলো সেগুলো কেটে ফেলে, এমন কি মাঠে উৎপাদিত লবণ পানিতে মিশিয়ে দেয়। খবর পেয়ে জুবায়ের নিযুক্ত লবণ চাষী ইমরান ও রাকিবুল হাসান গিয়ে তাদের বাঁধা দেয়, এসময় উত্তেজিত লোকদের হামলায় নুরুল আমিন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লবণ ব্যবসায়ী শফিউল আলম বলেন, এ জমি প্রায় ২০ বছর ধরে জুবায়ের আহমদের ভোগ দখলো। দুই ভাইয়ের কাছ থেকে জমিও কিনেছে হঠাৎ একদল লোক লবণ মাঠ এসে ব্যাপক তান্ডব চালায় পলিথিন কেটে দেয়। 
এ ব্যাপারে জুবায়ের আহমদ বলেন, জমি আমার দুই ভাইয়ের কাছ থেকে আমি কিছু জমি ক্রয় করি, বিচার শালিসে রায়ও আমার পক্ষে পেশী শক্তির জোরে তারা জমি জবর দখলের চেষ্টা করছে। 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন