খোরশেদুল ইসলামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
গতকাল (২৮ ডিসেম্বর ) চকরিয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ইউএনও বরাবর তিনি এই মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া),মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,পেকুয়া উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ,চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী,পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম,মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশাবাদী। চকরিয়া-পেকুয়ার মানুষই নির্ধারণ করবে তাদের নিরাপদ নেতৃত্ব।
সহকারী রিটার্নিং কর্মকর্তা (চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ) শাহীন দেলোয়ার দৈনিক মেহেদী পত্রিকার প্রতিনিধিকে বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৪ জন জমা দিয়েছেন একজন, আগামীকাল (২৯ ডিসেম্বর ) মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি কক্সবাজার -১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে বলে জানান নির্বাচন অফিসার





