x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ইজিবাইকের ধাক্কায় সড়ক নারী নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলামঃ


কক্সবাজারের পেকুয়ায় এক মাসের ব্যবধানে আবারো বেপরোয়া ইজিবাইকের (অটোরিকশা) গাড়ির ধাক্কায় ১ মাস যেতে না যেতে মোছাঃ ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা ও পেকুয়া বাজার শুঁটকি মাছ ব্যবসায়ী রাহমত উল্লাহের স্ত্রী।


রোববার (২১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে পেকুয়া বাজারের পশ্চিমে পাশে (পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়া) মামা-ভাগিনার দোকান সংলগ্ন এলাকায় এ  মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে ছেনুয়ারা বেগম বানৌজা সড়ক পারাপারের সময় পেকুয়া বাজার মুখী দ্রুতগতির ইজিবাইক (অটোরিকশা) তাকে সজোরে ধাক্কা দিয়ে নিয়ে যায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিশুক গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।


এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.খাইরুল আলম জানান, ইজিবাইকের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি আমরা তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি,নিহতের পরিবারের কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন