x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়া আগুনে বাড়িঘর পুড়ে কয়লা ৬ পরিবারের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়া প্রতিনিধিঃ

​কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট হওয়া আগুন থেকে একই পরিবারে ৩জনের বসতবাড়ি সহ মোট ৬টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার( ১ ডিসেম্বর)বেলা ২টায়  উপজেলার  মগনামা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড়ের এবাদুল্লাহ পাড়ায় এই আগুনে পুড়ে যাওযার ঘটনা ঘটে।

​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো

​এবাদুল্লাহ পাড়া এলাকার মনিরের ছেলে রাহামত উল্লাহ, নাছির উদ্দিন, এবং সাইফুল ইসলাম।

​ইউসুফ আলীর ছেলে আবু তাহের (প্রতিবন্ধী)।

​স্বামী পরিত্যক্ত মহিলা মুর্শিদা বেগম,মৃত ​চাঁদ মিয়ার ছেলে ছৈয়দ নুর।


​ক্ষতিগ্রস্তদের প্রাথমিক ধারণা অনুযায়ী এই ঘটনায় তাদের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম জানান, দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে সর্বপ্রথম আমার ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

​এ সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না সবাই লবণ মাঠে ছিলো,আগুনের কালো ধোঁয়া দেখে লবণ মাঠের শ্রমিক সহ এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজে আসেনি।ক্ষতিগ্রস্ত মহিলা মুর্শিদা জানায় আমরা ৬ পরিবারের কোন কিছু বাহির করতে পারিনি স্বর্ণ, টাকা পয়সা বাড়ির আসবাবপত্র সবকিছু চোখের সামনে পুড়ে আমরা নিঃশ্ব হয়ে গেছি।

ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে,এই আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের বিষয়ে মগনামা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দু রাজ্জাক এই প্রতিবেদক কে জানায় আমরা খবর পেয়ে পেকুয়া উপজেলা কর্মকর্তা মহোদয়কে জানানো হয়েছে। 

আপাদত উপজেলা থেকে এসিল্যান্ড মহোদয় শীতের কাপড় শুকনো খাবার ও আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে আরো বলেন সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সরকারি অনুদান পায় তার ব্যবস্থা আমরা উপরমহলে সাথে কথা বলে ব্যবস্থা করবো। 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন