পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় দেড় মাসেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী আরহায়দুর নেছা আরওয়া (১৭) বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা নাছিমা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলাও দায়ের করেন যার মামলা নম্বর ০৭/২৫ তবে পুলিশ এখনও অপহৃত কলেজছাত্রী আরওয়াকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় উৎকন্ঠায় রয়েছে আরওয়ার পরিবার। আরওয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার গিয়াস উদ্দিন ওরফে ভুট্টুর মেয়ে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা আসামি মো. ফরহাদ (১৮) ও অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সহযোগী কলেজছাত্রী আরহায়দূর নেছা আরওয়া (১৭) কে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। আরওয়া পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী, ওই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফরহাদ মেয়েটিকে উত্যক্ত করত এবং অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত বিষয়টি ফরহাদের পরিবারকে জানালে ফরহাদের পরিবার প্রথমে তাকে সতর্ক করলেও পরে আসামি ক্ষিপ্ত হয়ে আরওয়াকে অপহরণের হুমকি দেয়। ঘটনার দিন সকালে আরওয়া কলেজে প্রাইভেট পড়তে বের হলে তাকে অপহরণ করা হয়। পরিবার ঘটনাস্থলে পৌঁছালেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।
এজাহার অনুযায়ী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর সাথে সাথেই ১৮ বছর বয়সী ফরহাদ ও তার অজ্ঞাতনামা ৩–৪ সহযোগী শিক্ষার্থী আরহায়দূর নেছা আরওয়াকে টেনে-হিঁচড়ে একটি সিএনজি অটোরিকশায় তোলে এবং পেকুয়ামুখী সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরিবার তাৎক্ষণিকভাবে ধাওয়া করলেও অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আরওয়ার সন্ধান মেলেনি।
নাছিমা আক্তারের দাবি, সতর্ক করার পর থেকেই ফরহাদ মেয়েকে অপহরণের হুমকি দিতে থাকে
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভিকটিম উদ্ধারের জন্য পৃথক একটি টিম মাঠে কাজ করতেছে।
খোরশেদুল ইসলাম
পেকুয়া প্রতিনিধি
মোবাইল-০১৮১৮২৯৪৬৬৩
৩০-১১-২০২৫





