x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বান্দরবানে ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পুলিশ সদস্য মারা গেছেন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



 শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাশেদুল ইসলাম (২৮) নামের ওই কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।


শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। এ সময় তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।


আহত পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ভবন থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন