x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মহেশখালীর কালারমারছড়ায় ভাতিজা সাদ্দামের হাতে চাচা দোয়েল খু'ন!...

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী। 

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা সাদ্দাম এর গুলিতে চাচা শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪২) নামের একজন খুন হয়েছে।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা খউস্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদ মাতাব্বরের পুত্র। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা নিহত দোয়েলের বড় ভাইয়ের সাথে ঘটনার দিন নিজের জমির বিষয় নিয়ে টুনকে কথা-কাটাকাটি হয় বাড়ির আঙ্গিনার পাশে। এ সময় নিহত দোয়েল সন্ত্রাসী ভাতিজা সাদ্দামকে বড় ভাই লোকমানের সাথে বিয়াদপি না করে চলে যেতে বারং করেন। এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। কথা-কাটাকাটি ঘন্টাখানিক পর নিহত দোয়েল বসভিটায় বসে গল্প করছিল হঠাৎ পিছন থেকে এসে সাদ্দামের নেতৃত্বে ৩ থেকে ৪ জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার ওপর গুলি করে, পিছনে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটে পড়ে। আত্মীয়স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার অবনতি হওয়ায় তাকে রেফার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। 

বিজ্ঞাপন 

নিহতের স্ত্রী জুলেখা বেগম স্বামী হত্যার বিচার চেয়েছেন। অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান। 

মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, দোয়েল নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তদন্তসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন