x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মেসে সহকর্মীর ওপর হামলা, আনসার সদস্য রক্তাক্ত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 ফেনীতে সহকর্মীর বটির কোপে এক আনসার সদস্য আহত হয়েছেন। ওই আহত আনসার সদস্যের নাম মো. রহমত আলী (৫৪)। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ফেনী পুলিশ লাইন মেসে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান।


জানা যায়, গ্রেপ্তার আলী মনোয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া এলাকার মৃত মোজাহেরের ছেলে। 

আহত রহমত আলী খুলনার বটিয়াঘাটা এলাকার মৃত সৈয়দ এমদাদ আলীর ছেলে।


পুলিশ জানায়, বিশেষ আনসারের দুই সদস্য ফেনী পুলিশ লাইনসে দায়িত্বরত ছিলেন। দুপুরে পুলিশ লাইন মেসে খাবার খেতে গিয়ে তারা বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রহমত আলীকে মেসের তরকারি কাটার জন্য রাখা বটি দিয়ে কুপিয়ে জখম করেন মনোয়ার। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক আলী মনোয়ারকে আটক করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আলী মনোয়ারকে আসামি করে পুলিশ

লাইনসের মেস ম্যানেজার নায়েক সুব্রত দাস বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন