x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 শুক্রবার ১১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের তল্লাশি করে ১ টি প্লাস্টিকের বস্তা হতে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছিল।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন