x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ২০২৫" আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...




বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেকুয়া উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই-২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

ডাক্তার মোহাম্মদ শরীফ মামুর ছিদ্দিকী তানজিল  সহকারী  পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মুজিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, পরিকল্পিত পরিবার একটি সুখী ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত।আজকের তরুণ প্রজন্মকেই পরিবার গঠনের ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। ছেলে হোক, মেয়ে হোক—২টি সন্তান যথেষ্ট—এই বার্তাটি শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। জন্মনিয়ন্ত্রণ একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা না থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বিস্ফোরণ আমাদের সামনে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা চাই, প্রতিটি পরিবার সুস্থ হোক, শিক্ষিত হোক, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক। এজন্য তারুণ্যকে সচেতন, দক্ষ ও অংশগ্রহণমূলক করে গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে ৫ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পারফর্মার দের মাঝে  পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।পুরস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মোহাম্মদ মুবিনুল হক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) জনাবা সাইদুন্নেছা রুমি শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা তাসনিন মোস্তারী তোপা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ মগনামা ইউনিয়ন পরিষদ।শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রাজাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, মাঠকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন