x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যেসব কারণে বাদ হতে পারে আবেদন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে এক লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গতকাল সোমবার (১৬ জুন) এনটিআরসিএ সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে।

 আবেদন শুরু হবে আগামী ২২ জুন থেকে এবং চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

যেসব কারণে বাদ হতে পারে আবেদন

শূন্যপদের তালিকা থেকে একজন প্রার্থী তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। এক হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ ও টেলিটকের ওয়েবসাইটে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, আবেদন ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আবেদনকারী যদি মিথ্যা তথ্য দেয় এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়  তবে এ সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওইসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত-বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রার্থীর বয়স

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে।


এ ছাড়া সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। 

এতে আরো বলা হয়, শূন্যপদের চাহিদা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত হওয়ায় চাহিদাজনিত ভুলের দায় নেবে না এনটিআরসিএ।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন