কক্সবাজারের ২৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেফতার
সোমবার (০২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযানে র্যাব-১৫ তাকে গ্রেপ্তার করে।
এ সময় সশস্ত্র সন্ত্রাসী নুরুল আবছারকে একটি বিদেশি পিস্তল, একটি ছুরি এবং দুটি ব্ল্যাংক চেকসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নুরুল আবছার (২৯), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়রছড়ার মো. রশিদ প্রকাশ রশিদ ড্রাইভারের ছেলে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী নুরুল আবছার স্বীকার করেছে যে, তার নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপটি এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

Post a Comment