পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ জাহেদুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুন) রাত ১২টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ইয়াবা ব্যবসায়ী জাহেদুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে সেনাবাহিনী। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, নিজ মালিকানাধীন মুদির দোকান থেকে ৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment