x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ভারত-পাকিস্তান সীমান্তে চলছে প্রচণ্ড গোলাগুলি-গোলাবর্ষণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 ভারত ও পাকিস্তানের কাশ্মিরের সীমান্ত রেখায় (এলওসি) গোলাগুলি ও গোলাবর্ষণ চলছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়া শুরু করে। দেশটি দাবি করেছে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের বিমানবাহিনী। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালানো হয়েছে বলে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

অপরদিকে সীমান্ত রেখার দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

বার্তাসংস্থা রয়টার্সকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে দুই নারী আহত হয়েছেন। এছাড়া একই সূত্র সীমান্ত রেখার তিনটি জায়গায় ‘তীব্র গোলাবর্ষণের’ তথ্য জানিয়েছে।

ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। যারমধ্যে এক শিশুও রয়েছে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ভারতীয় সেনাবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও পুঞ্চ-রাজৌরির ভিম্বার গলিতে গোলাবর্ষণ করেছে। এর জবাবে ভারতও উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন