x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

চাঞ্চল্যকর অপরাধী আবদুল হাকিম গ্রেফতার: কক্সবাজারে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 কক্সবাজার শহরের আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী, হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাই মামলাসহ একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল হাকিমকে (প্রঃ নিখিল) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। শুক্রবার (১০ মে ২০২৫) সন্ধ্যায় সদর থানাধীন বিজিবি ক্যাম্প এলাকার চৌধুরীপাড়া থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে আবদুল হাকিমকে ০২টি স্মার্টফোন, ০১টি বাটন ফোন ও নগদ ২৬৫০ টাকা সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ ডজন খানেকেরও বেশি মামলা রয়েছে।

আটক হওয়া আবদুল হাকিম (৩৩) কক্সবাজার সদর উপজেলার মহাজেরপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হোসেন ও মাতার নাম লায়লা বেগম।

র‍্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজার একটি পর্যটন শহর হওয়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি সর্বদা বিরাজমান। পর্যটকদের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন