x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পদত্যাগের নাটক করা হয়েছে’

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বিএনপি কারো পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা নির্বাচন চেয়েছিলাম, কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক করা হয়েছে।’

আজ বুধাবর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন চাওয়া যদি অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করব।’

বিভেদ সৃষ্টির মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আবার নতুন করে জেগে উঠছে জানিয়েছে তিনি বলেন, ‘এই সরকার ইশরাকের শপথ পড়াবে এবং নির্বাচনের রোডম্যাপ দেবে। অন্যথায় যদি এই সরকারের বিরুদ্ধে জনগণকে আন্দোলনে নামতে হয় তা হবে দুর্ভাগ্যজনক।’

সালাউদ্দিন বলেন, ‘আমাদের একমাত্র দাবি, সবার আগে বাংলাদেশ।

এই তারুণ্যের শক্তিকে ধারণ করে আমরা বাংলাদেশকে শিক্ষা, শান্তি, প্রগতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাব।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বন্ধুগণ বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি।

সাত বছর আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সংস্কারের কথা তুলে ধরেন। এরপর তারেক রহমানের ২৭ দফা ও ৩১ দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়নি।’
This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন