x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ইউনিয়ন পরিষদ ভবন থেকে ৫ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ ভবন থেকে  আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে দেবহাটা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন—দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) এবং টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঢাকা পোস্টকে জানান, গ্রেপ্তারকৃতরা বিগত সরকারের সময় এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধে।

তিনি জানান, সোমবার দুপুরে পাঁচ ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদে অবস্থান করতে দেখে এলাকাবাসী সেখানে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরে বিকেলেই তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন