x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলসান আনোয়ারের নেতৃত্বে চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়।

এনফোর্সমেন্ট টিম সাধারণ গ্রাহক সেজে দলিল লেখক ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। অভিযানের সময় বেশ কয়েকজন কর্মচারী পালিয়ে যেতে চাইলে দুদকের সদস্যরা তাৎক্ষণিকভাবে দরজা-জানালা বন্ধ করে বিভিন্ন নথিপত্র ও ফাইল খতিয়ে দেখেন।

অভিযানে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের স্পষ্ট প্রমাণ মেলে। এছাড়া গ্রাহকদের নানা হয়রানি ও সেবাবঞ্চনার অভিযোগও নিশ্চিত হয়।

দুদকের উপ-পরিচালক গোলসান আনোয়ার বলেন, “দলিলের খরচ, পদ্ধতি ও সেবার মান সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। উপস্থিত গ্রাহকদের জিজ্ঞাসাবাদে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্ট দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলা হয় এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন পাঠানো হবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন