x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বজ্রপাতে মোঃ তারেক (২৮) নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মোঃ তারেক ওই গ্রামের মোঃ সৈয়দের ছেলে। পেশায় তিনি একজন লবণ মাঠের শ্রমিক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ বিন সৈয়দ সিদ্দিকী দৈনিক পেকুয়ার আলোকে জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে মোঃ তারেক বাড়ি থেকে লবণ মাঠে কাজ করতে যান। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে লবণ মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, গোমাতলীতে লবণ মাঠে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন