x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমীন।

নিহত নুর মোহাম্মদ (৩০) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।

স্থানীয়দের বরাতে সিরাজ আমীন বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের জনৈক মোজাম্মেল হকের মুদির দোকান থেকে নুর মোহাম্মদ নিজের ঘরে ফিরছিল। পথিমধ্যে তিনি জনৈক তৈয়বের ঘরে সামনে পৌঁছলে অন্ধকারের মধ্যে অজ্ঞাত ৪/৫ জন দূর্বৃত্ত ধারালো দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রাতে তারাবীর নামাজ শেষে স্থানীয়রা পথিমধ্যে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে

নিহতের শরীরে মুখে ও গলায় কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ‘গত বছর রমজান মাসেও একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের উপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।’

তারপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান, মো. সিরাজ আমীন।


তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন