x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

স্থিতিশীল সবজির বাজার, দাম বেড়েছে যেসব পণ্যের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

রাজধানীর খিলক্ষেত বাজারে আসা শাহ আলম বলেন, বাজারে দাম তুলনামূলক কমই আছে তবে নির্দিষ্ট দুই-একটি সবজির দাম অতিরিক্ত বেশি। প্রতি রমজান মাসেই বেগুন, লেবুর দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারেনা কেউ। আজও বেগুনের দাম অতিরিক্ত বেশি, এছাড়া লেবু কিনতে হচ্ছে ১০০ টাকা হালি। আলুর দাম কিছুটা বেড়েছে। 


রাজধানীর কারওয়ান বাজারে আসা ফিরোজ বলেন, বাজারে সবধরনের সবজির দাম এখনও সহনীয় রয়েছে। অন্য সবজির দাম যে কম সেজন্য সাধুবাদ জানাই, তবে বেগুন লেবুর দাম এত বেশি তার জন্য প্রতিবাদ জানাতে হয়। বাকি ওই সবজিগুলো এখন মৌসুম না হয় দাম বেশি, সেটা মেনে নিলাম। কিন্তু লেবু বেগুন এত দাম এ বিষয়ে কেন আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হলো না?


এদিন বিভিন্ন দোকান ঘুরে, ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতারিতে বহুল ব্যবহৃত লেবুর দাম কিছুটা কমে এসেছে , আবার বেগুনের দাম কিছুটা বাড়তি। স্থিতিশীল দেখা যায় ছোলা, বুট ও ডালের দাম।


আজকের বাজারে ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা,  করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধা কপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম  ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন