x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

গণ-অভ্যুত্থানে শহিদদের নাম স্থান পেল শাবিপ্রবির ডায়েরিতে

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

জুলাই-আগস্ট বিপ্লবে সিলেট বিভাগের শহিদদের নামের তালিকা জায়গা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ডায়েরিতে। ২০২৫ সালের প্রকাশিত ডায়েরিতে ১১৮ থেকে ১২০তম পাতায় শহিদদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে সিলেটের তিন জেলার মোট ৩৩ শহিদের নাম প্রকাশ করা হয়। 

শহিদের তালিকা প্রকাশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জুলাই-আগস্ট বিপ্লব সম্পর্কে সচেতন করবে এবং দেশের গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত করবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরিফুজ্জামান আতিফ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী দিন। ওই সময়ে শহিদদের নাম শাবিপ্রবির ডায়েরিতে সংরক্ষণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসন বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যাবে।

দিনাজপুর

ডায়েরিতে উল্লেখিত শহিদদের তালিকার শুরুতেই রয়েছেন- দিনাজপুর জেলা থেকে পড়তে আসা শাবিপ্রবির শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের নাম। এছাড়া রয়েছেন- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের মো. তারেক আহমদ, নয়াগ্রামের ময়নুল ইসলাম, ফতেহপুর গ্রামের আবু তাহের মোহাম্মদ তুরাব, কাকুরা গ্রামের সোহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার নিশ্চিন্ত গ্রামের মো. নাজমুল ইসলাম, বারকোট গ্রামের মো. তাজউদ্দিন, শিলঘাট গ্রামের সানি আহমদ, উত্তর কানিশাইল গ্রামের মো. পাবেল আহমদ কামরুল, দক্ষিণ রায়গড় গ্রামের জয় আহমদ, পশ্চিম দত্তরাইল গ্রামের মিনহাজ আহমদ, ঘোষগাঁও উত্তরের গৌছ উদ্দিন, জালালাবাদ থানার গৌরীপুরের মো. মোস্তাক আহমদ, ইনাতাবাদ গ্রামের ওয়াসিম।

হবিগঞ্জ জেলা

বানিয়াচং উপজেলার ভাঙারপাড় গ্রামের হোসাইন মিয়া, জাতুকর্ণপাড়ার মো. আশরাফুল আলম, পাড়াগাঁওয়ের মো. মোজাক্কির মিয়া, উত্তর পূর্ব বানিয়াচংয়ের শেখ নয়ন হোসেন, মো. আনাস মিয়া, দক্ষিণ পূর্ব বানিয়াচংয়ের মো. তোফাজ্জল হোসেন, মীর মহল্লা পূর্বের মো. সাদিকুর রহমান, চানপুর গ্রামের মো. আকিনুর রহমান, সাগরদীঘির পূর্ব পাড়ের সোহেল আখঞ্জী, নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামের আজমত আলী, মাধবপুর উপজেলার শিমুলঘরের শেখ মো. সফিকুল ইসলাম, লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মামুন আহমেদ রাফসান, মো. নাহিদুল ইসলাম, কামালপুরের মোনায়েল আহমদ ইমরান, পশ্চিম রুহিতন্সী গ্রামের কারিমুল ইসলাম, হবিগঞ্জ উপজেলার অনন্তপুর আবাসিক এলাকার রিপন চন্দ্র শীল।

সুনামগঞ্জ জেলা

ধর্মপাশা উপজেলার জলুশাহ গ্রামের মো. আয়াতুল্লাহ, দুর্গাপুরের হৃদয় মিয়া, জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামের সোহাগ মিয়া।

এ বিষয়ে ডায়েরি প্রকাশনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের শহিদদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে কমিটিতে আলোচনা করা হয়। কমিটির কয়েকজন প্রস্তাব রাখেন সদ্য সমাপ্ত আন্দোলনের শহিদদের স্মরণীয় করে রাখার জন্য তাদের নাম ডায়েরিতে লেখার। ডায়েরি প্রস্তুত কমিটির সবাই বিষয়টি ধারণ করি এবং আমরা সবার সমন্বিত প্রয়াসে ডায়েরিতে এ তালিকা যুক্ত করি।

তিনি বলেন, তালিকা তৈরির জন্য প্রাথমিকভাবে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে ক্রস চেক করি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের সঙ্গে সংগ্রহীত তথ্য মিলিয়ে জুলাই বিপ্লবের শহিদদের তালিকা তৈরি করা হয়।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন