x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

মালয়েশিয়ায় পাচারের সময় নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


কক্সবাজারের টেকনাফ দিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। 

উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প এবং আশেপাশের এলাকায় বাস করে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নেজাম উদ্দিন ওরফে মেহেবুব নামে এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নেজাম টেকনাফের বাহারছড়া হাজাম পাড়ার বাসিন্দা।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন।

পুলিশ হেফাজতে থাকা ১৬ বছর বয়সী এক কিশোর বলেন, আমাকে মালয়েশিয়ায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে কুতুপালং ক্যাম্প থেকে টেকনাফে নিয়ে যাওয়া হয়। এরপর ৫০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। পাচারকারীরা আমার হাত-পা বেঁধে নয় দিন ধরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রাখে। আজ যখন তারা আমাদের মালয়েশিয়ায় নৌকায় তোলার কথা ছিল, তখন পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, কচ্ছপিয়া মেরিন ড্রাইভ রুট দিয়ে একদল রোহিঙ্গা নারী ও শিশুদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে আমরা উপকূলের কাছে অভিযান শুরু করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন