x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

তিন কারণে শাকিব আমার সম্মানের জায়গা দখল করে আছে: অপু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ারের শুরুতে শাকিব-অপু মানেই সুপার হিট সিনেমা। অসংখ্য সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। ভালোবেসে ঘরও বেঁধেছিলেন। তবে ডিভোর্সের পরেও আজও সুপারস্টার শাকিব খানকে ভালোবাসেন, সম্মান করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব কথাই জানিয়েছেন অপু।

অপু বিশ্বাস জানান শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা কতটা ওপরে। 

অপু জানান ৩টি বিষয়ের কারণে শাকিব তার কাছে অতি সম্মানের। প্রথমত তিনি বলেন, সহশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে শাকিবকে পেয়েছেন অপু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাকে ছাড়া আজকের অপু বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না বলে জানান তিনি।

 দ্বিতীয় কারণ হিসেবে অপু জানান, শাকিব তার স্বামী সেই জায়গা থেকে অধিক সম্মান প্রাপ্য তার জন্য। এই সম্মান সারাজীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী।

সবশেষ কারণ উল্লেখ করে অপু বলেন, শাকিব আমার সন্তানের বাবা। একজন বাবা হিসেবে তার জায়গাটা অনেক ওপরে। বিশেষ এই তিন কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো দুজনে পূরণ করেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন