x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত : প্রধান উপদেষ্টা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত। একটি যৌথ ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। 

প্রধান উপদেষ্টা বলেন, এশিয়ার দেশগুলোকে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে।

প্রথমত, একটি টেকসই অর্থায়নব্যবস্থা তৈরি করতে হবে। বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক (এমডিবি) ও অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এই প্রচেষ্টার নেতৃত্ব দিতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়ক হবে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।  

তিনি বলেন, এশিয়া এখনো সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি।

এই দুর্বল সংহতকরণ বিনিয়োগ এবং বাণিজ্যকে বাধাগ্রস্ত করে। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সম্পদ সমৃদ্ধির জন্য দক্ষতার সঙ্গে কৃষিকাজকে উৎসাহিত করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে।

আমাদের আমদানিনির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। প্রযুক্তিভিত্তিক টেকসই কৃষি এবং জলবায়ুবান্ধব কৃষিকাজে উদ্ভাবন সম্প্রসারণ করা গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আরো বলেন, একই সঙ্গে পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক একটি শক্তিশালী প্রযুক্তিগত বাস্তুতন্ত্র গড়ে তোলার বিষয়ে কাজ করতে হবে।


 

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন