x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...




কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেকুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তার তারেকুর রহমান কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন জানান, ইউএন উইমেন নামে একটি সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের ওই নারী তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে শহরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় তারেকুর রহমান তাকে ঝাপটে ধরেন। একই সঙ্গে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে ওই নারী পুলিশকে জানালে পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন