x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

ওমরাহ পালন করলেন জাতীয় দলের ফুটবলাররা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 

ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (১০ মার্চ) অনুশীলনের বিরতির সময়কে কাজে লাগিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নী। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।

একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক উল্লেখ করে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।

এছাড়া রহমত মিয়া বলেন, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যী সৌভাগ্যের। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন