x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সওজ'র স্টাফ কোয়ার্টার পুড়ে ছাই

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 বান্দরবানের ভয়াবহ অগ্নিকান্ডে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর ৫টি স্টাফ কোয়ার্টার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২১ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সিএমবি কলোনি নামক এলাকায় এই অগ্নি দুর্ঘটনা ঘটে।

এই সময় আগুনে, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ, বাদল, ইউসুফ এর সরকারি বরাদ্দকৃত কোয়ার্টার গুলো পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসীরা বলেন, পুড়ে যাওয়া ৫টি কোয়াটারের মধ্যে ২টি একেবারে পরিত্যক্ত। সেখানে দীর্ঘদিন যাবৎ কেউ বসবাস করেনা এবং বিদ্যুৎ’র ও কোনো সংযোগ নেই। তবুও ওই পরিত্যক্ত কোয়ার্টার থেকে কিভাবে আগুনের সুত্রপাত হলো সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা।

এই বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার আব্দুর রউফ পেকুয়ার আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একসাথে কাজ করে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর মধ্যে সড়ক ও জনপদ বিভাগের ৫টি কোয়ার্টার পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ না করে বলতে পারছেন না বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন