কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ-মৃত্যুতে ২ মামলা
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ঝিনুক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকা।
বুধবার (৫ মার্চ) ভোর ৬টার দিকে ৯৯ ব্রাইডেলের সামনের ঝিনুক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তানহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট কাজ করে৷ প্রায় ১ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব না হলেও ক্ষতিগ্রস্তদের দাবি মালামাল, স্থাপনাসহ তাদের কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
This theme has been developed by OURISLABD.
Post a Comment