x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২৪-এর রক্তমাখা আন্দোলনের প্রধান দাবিই সংস্কার। একই সঙ্গে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের বিচার হতেই হবে।

কিন্তু সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বতী সময়কে দীর্ঘায়িত করার কোনো প্রচেষ্টাও গ্রহণযোগ্য নয়।’

আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম একটি দেশে এক যুগের অধিক সময়ে জনগণের নির্বাচিত সরকার নেই; বিষয়টি অকল্পনীয়। ফলে স্বৈরাচারের পতনের পরে কোনো অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ আরো বলেন, ‘সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন; এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সঙ্গে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনোভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার ওপরে জনমনে প্রশ্ন তৈরি হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এ বি এম জাকারিয়া।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন