শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ২০ শতক লবণ মাঠ দখলচেষ্টার অভিযোগ, হুমকি দেওয়ার দাবি সালাহউদ্দিনের

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


উজানটিয়া প্রতিনিধি:

 কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা এলাকায় বন বিভাগের খতিয়ানভুক্ত ২০ শতক লবণ মাঠ অবৈধভাবে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রাখার দাবি করে পারভেজ, তাঁর পিতা জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর আলমের স্ত্রী রাশেদা বেগমের বিরুদ্ধে দখলচেষ্টা ও হুমকি-ধমকির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন। এ ঘটনায় তিনি মগনামা বন বিট কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী সালাহউদ্দিন উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

লিখিত আবেদনে সালাহউদ্দিন উল্লেখ করেন, নতুনঘোনা এলাকায় বন বিভাগের খতিয়ানভুক্ত প্রায় ২০ শতক লবণ মাঠ কয়েক যুগ ধরে তাঁর ভোগদখলে রয়েছে। সম্প্রতি পারভেজ (২৮), তাঁর পিতা জাহাঙ্গীর আলম (৫০) ও জাহাঙ্গীর আলমের স্ত্রী রাশেদা বেগম ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

আবেদনে আরও বলা হয়, জমিটি দখলের উদ্দেশ্যে তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে নিজের দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর আশঙ্কা, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে জমি নিয়ে বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে।

এ পরিস্থিতিতে জমিটির প্রকৃত অবস্থা নির্ধারণ, বন বিভাগের খতিয়ান ও সংশ্লিষ্ট ভূমি রেকর্ড যাচাই এবং সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মগনামা বন বিট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন সালাহউদ্দিন।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের মগনামা বিট কর্মকর্তা তৌফিক ইমাম বলেন, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হবে।”

তবে জমিটির প্রকৃত মালিকানা, দখলসংক্রান্ত নথিপত্র এবং দখলচেষ্টা ও হুমকির অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।


This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%