শিরোনাম ::
শিরোনাম ::

উচ্চাকাঙ্ক্ষী তরুণ ফুটবলারদের স্বপ্নযাত্রা: কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে মগনামা এলিট একাডেমির ৭ সদস্য

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের ট্রায়ালে অংশ নিতে যাত্রা শুরু করেছে মগনামা এলিট ফুটবল একাডেমির সাতজন উদীয়মান ফুটবলার। তরুণ খেলোয়াড়দের উৎসাহ বৃদ্ধি ও যাতায়াত সুগম করার লক্ষ্যে একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​আজ সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে যাতায়াত খরচের নগদ অর্থ তুলে দেন একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল।

​অনুষ্ঠানে একাডেমির পরিচালক মাহমুদুল করিম সোহেল বলেন, "আমাদের একাডেমির সাতজন উদীয়মান ফুটবলার জেলা পর্যায়ের ট্রায়ালে সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সার্বিক সহায়তায় আমাদের একাডেমি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, তারা মাঠে সেরা পারফরম্যান্স প্রদর্শন করে একাডেমির সুনাম বজায় রাখবে।"

​একাডেমির অপর পরিচালক মোর্শেদ বলেন, "স্থানীয় ফুটবলারদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং নতুন নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করাই মগনামা এলিট ফুটবল একাডেমির মূল লক্ষ্য। এই সাতজন ফুটবলারের দক্ষতা ও সম্ভাবনা অসাধারণ। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা জেলা দলে স্থান করে নিতে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।"

​একাডেমির ম্যানেজার ফয়জুল করিম মিয়া খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে বলেন, "নিয়মানুবর্তিতা, শৃঙ্খলিত জীবনযাপন ও ধারাবাহিক অনুশীলনের ফলস্বরূপ খেলোয়াড়রা আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। ট্রায়ালের সময় মাঠে তারা যেন আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে, সে বিষয়ে একাডেমি থেকে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হচ্ছে।"

​মিডিয়া পার্টনার 'দৈনিক পেকুয়ার আলো' অনলাইন পত্রিকার সম্পাদক খোরশেদ বলেন যুব সমাজের সার্বিক উন্নয়নে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, "তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের ফুটবলার তৈরির লক্ষ্যে মগনামা এলিট ফুটবল একাডেমির উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যুবসমাজকে ইতিবাচক ধারায় রাখা ও সুস্থ বিনোদনের প্রসারে তাদের ভূমিকা অনন্য। ট্রায়ালে অংশ নেওয়া সকল খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।"

​অনুষ্ঠান শেষে একাডেমির কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে অংশ নিতে যাওয়া তরুণ ফুটবলারদের শারীরিক সুস্থতা ও চূড়ান্ত সাফল্য কামনায় সর্বস্তরের দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%