শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় পৃথক অভিযানে ১২০ ইয়াবাসহ আটক ২, মাদক সেবনে কারাদণ্ড ২ জন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

চনা-মুড়ির দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগ, নুর হাসপাতালের সামনেও অভিযান

খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে ৫২ পিস এবং অপরজনের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক সেবনের অভিযোগে আটক আরও দুই ব্যক্তিকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (Summary Trial) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার একটি চনা-মুড়ির দোকানে অভিযান চালিয়ে আবদুল্লাহ (২৫) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মগনামা ইউনিয়নের মওলারপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মগনামা লঞ্চঘাট এলাকায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) উগ্যযায় মারমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবদুল্লাহকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, ৫২ পিস ইয়াবাসহ আটক আবদুল্লাহর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে পেকুয়া পৌরসভা এলাকার নুর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে মিজানুর রহমান (২৫) নামে আরও একজনকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তিনি উপজেলার বাইম্যাখালী এলাকার মোজাহের মিয়ার ছেলে।

এদিকে, পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক শাহেদুল ইসলাম (১৯) ও দেলোয়ার হোসেন (২৪)-কে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে (Summary Trial) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত শাহেদুল ইসলাম পেকুয়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শেখেরকিল্লাঘোনা এলাকার ফরিদুল আলমের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত উলা মিয়া ও মৃত জাহেরা বেগমের ছেলে। তিনি বর্তমানে পেকুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, পেকুয়া উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%