x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

২২ বছর ধরে সংস্কারহীন পেকুয়ার সিরাদিয়া সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

খোরশেদুল ইসলাম,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়া পৌরসভার পেকুয়া বাজার-সিরাদিয়া সড়কের প্রায় পৌনে এক কিলোমিটার অংশ দীর্ঘ ২২ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ইট উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় এবং দুপাশের মাটি ধসে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের মতে, ২০০৪ সালে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইট বিছিয়ে সড়কটি উন্নয়ন করেছিলেন। পেকুয়া বাজার থেকে সিরাদিয়া পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মধ্যে চার কিলোমিটার অংশ কার্পেটিং হলেও আবছার মিয়ার দোকানঘর থেকে সিরাদিয়া গরম মসজিদ পর্যন্ত পৌনে এক কিলোমিটার অংশ দীর্ঘ দুই দশক ধরে অবহেলিত। ফলে কয়েক বছর ধরে ওই অংশে যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে।

মৎস্য ও লবণচাষ সমৃদ্ধ এ অঞ্চলের উৎপাদিত পণ্য পরিবহনে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সিরাদিয়া জেটিঘাট হয়ে মাতামুহুরীর কোনাখালী ও বাংলাবাজারের সাথে যোগাযোগের মাধ্যম এটি। সড়কের পাশেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক। কলেজ ও মাধ্যমিক স্কুলের শত শত শিক্ষার্থী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী রোগীদের প্রতিদিন এই ভাঙাচোরা পথ দিয়েই চলাচল করতে হয়। বিখ্যাত সিরাদিয়া গরম মসজিদে আসা দূর-দূরান্তের মুসল্লিরাও পড়েছেন ভোগান্তিতে।

দুর্ভোগ লাঘবে এলাকাবাসীর পক্ষে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন আহমদ সালাহ উদ্দিন আহমদের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তিনি জানান, সালাহ উদ্দিন আহমদ দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।

 স্থানীয় লবণচাষী, মৎস্য ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সড়কটি দ্রুত সংস্কার করে স্থানীয় অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা সচল করার জোরালো দাবি জানিয়েছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%