x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় টানা বর্ষণে পাহাড় ধস: দেয়াল চাপায় শিশুর মৃত্যু, নানি আহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


 খোরশেদুল ইসলাম, পেকুয়া:

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা বর্ষণের জেরে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বসতঘরের দেয়াল চাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নানি।

আজ সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খলিফা মুরা আলিম্যার ঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন ওই এলাকার কলিম উল্লাহর ছেলে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে কক্সবাজার উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে টানা ভারী বর্ষণ চলছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসের ঝুঁকি তৈরি হয়। সোমবার বিকেলে মুষলধারে বৃষ্টির সময় বাড়ির পেছনে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করছিল শিশু মিনহাজ ও তার নানি। এ সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে তাদের বসতঘরের ওপর আছড়ে পড়ে। পাহাড়ের মাটির ধাক্কায় ঘরের দেয়াল ভেঙে মিনহাজের ওপর পড়ে এবং সে মাটির নিচে চাপা পড়ে।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। মাটি সরিয়ে মিনহাজকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। একই সাথে মাটির নিচে আটকে পড়া তার নানিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মিনহাজের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে মাতম। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এই ঘটনায় স্তব্ধ। এদিকে এই দুর্ঘটনার পর পাহাড়ের পাদদেশে ও ঢালু এলাকায় বসবাসকারী পরিবারগুলোর মধ্যে নতুন করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে আরও বড় ধরনের ভূমিধসের আশঙ্কায় অনেকেই উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম বলেন, ভারী বর্ষণের কারণে ওই বাড়ির পেছনে পানি জমে গিয়েছিল। সেই পানি সরানোর কাজ করার সময় আকস্মিকভাবে পাহাড়ের অংশ ধসে ঘরের ওপর পড়ে। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু মিনহাজ মারা যায়। তার নানিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।"
উপজেলা প্রশাসন ও স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাস সবসময়ই ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা অবিলম্বে পাহাড়ি এলাকার চরম ঝুঁকিপূর্ণ বসতিগুলো চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পাহাড় কাটা রোধ ও ভূমিধস প্রতিরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন