x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

‎‎পেকুয়ায় তারেক রহমানের আগমন ঘিরে বিএনপির স্বাগত মিছিল, প্রস্তুতি সম্পন্ন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


খোরশেদুল ইসলাম,পেকুয়াঃ

‎কক্সবাজারের পেকুয়ায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এই আগমনকে স্বাগত জানিয়ে আজ বিকেলে পেকুয়ায় একটি বিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ জুন) তারেক রহমানের পেকুয়া সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরটি সফল করতে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
‎আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।

‎মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন— পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম ফরহাদ হোছাইন, সদর পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, মগনামা  ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকিল সিকদার এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহেদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইকবাল হোছাইন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। তিনি বলেন,

‎"তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পেকুয়াবাসীর মধ্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।"

‎সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে এলাকার উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন আরও বেগবান হবে। একই সাথে আগামীকাল ১৩ জুনের কর্মসূচি সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন