x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ: কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


নিজস্ব প্রতিবেদকঃ
‎শনিবার (১৩ জুন) পর্যটন নগরী কক্সবাজার সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো কক্সবাজার জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

‎প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজার এসে পৌঁছেছেন। তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও উৎসুক জনতার ঢল নামে।

‎কক্সবাজারে আসা মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ হলেন:

‎সালাহউদ্দিন আহমদ– মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
‎শহিদউদ্দিন চৌধুরী এ্যানি– মাননীয় পানি সম্পদমন্ত্রী
‎মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
‎এম রশিদুজ্জামান মিল্লাত– মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
‎মোঃ শরীফুল আলম – মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
‎শেখ ফরিদুল ইসলাম – মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

‎সফর সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রধানমন্ত্রীর এই সফরে কক্সবাজারের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ আজ দিনভর প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা ও সফরসূচির বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করবেন।

‎প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে শোভা পাচ্ছে স্বাগত তোরণ ও ব্যানার-ফেস্টুন। স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন