x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় ‘গরিবের চিকিৎসক’ খ্যাত কামাল হোছাইন সস্ত্রীক ওমরাহ হজে যাচ্ছেন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


পেকুয়া প্রতিনিধি (কক্সবাজার):

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ‘গরিবের চিকিৎসক’ হিসেবে পরিচিত বিশিষ্ট ভেষজ ও পল্লী চিকিৎসক কামাল হোছাইন সস্ত্রীক পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ফ্লাইটে তিনি ও তার স্ত্রী রেজিয়া বেগম পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা দেবেন। ওমরাহ যাত্রার প্রাক্কালে তিনি পেকুয়াবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার বাসিন্দা কামাল হোছাইন পেকুয়া ও আশপাশের এলাকায় এক নামে পরিচিত। ভেলুয়ারপাড়ার মরহুম আজিজুর রহমানের এই যোগ্য উত্তরসূরি প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে লতাগুল্ম ও ঔষধি গাছগাছালি দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার বাবাও পেশায় একজন ঐতিহ্যবাহী চিকিৎসক ছিলেন এবং পিতার দেখানো মানবসেবার পথ ধরেই কামালের এই দীর্ঘ পথচলা।

স্থানীয়রা জানান, কেবল মানুষের জটিল ও কঠিন রোগ নিরাময়ই নয়, গৃহপালিত পশু যেমন—গরু ও ছাগলের জীবন রক্ষায় কামাল হোছাইনের নিজস্ব ফর্মুলায় তৈরি ভেষজ ঔষধ অসম্ভব কার্যকর ভূমিকা রেখে চলেছে।

আজকের বাজারে যেখানে চিকিৎসা সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানে কামাল হোছাইনের চিকিৎসা পদ্ধতি প্রায় বিনামূল্যের সামিল। ঔষধ প্রস্তুত এবং গাছগাছালি সংগ্রহের খরচ হিসেবে তিনি রোগীদের কাছ থেকে মাত্র ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকার মতো নামমাত্র সম্মানী নিয়ে থাকেন। ফলে অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কাছে তিনি দীর্ঘকাল ধরে এক আস্থার প্রতীক এবং এ কারণেই স্থানীয়রা তাকে ভালোবেসে ‘গরিবের চিকিৎসক’ উপাধিতে ভূষিত করেছেন।

কেবলমাত্র মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ এবং সওয়াবের আশায় আমি পিতার এই চিকিৎসাবিদ্যাকে মানুষের কল্যাণে বিলিয়ে দিচ্ছি। এটি আমার কোনো ব্যবসা নয়, এটি আমার সাধনা ও মানবিক দায়িত্ব। পবিত্র ওমরাহ পালনে আল্লাহর ঘরে যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে ওমরাহ শেষ করে আবার আপনাদের সেবায় ফিরে আসতে পারি।"

কামাল হোছাইনের এই পবিত্র ওমরাহ যাত্রার খবরে টইটং ও ধনিয়াকাটা এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও শুভকামনার জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন