x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

পেকুয়ায় জমি বিরোধে নৃশংস হামলা: আহত ৪, জামাতার হাত বিচ্ছিন্ন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জয়নাল আবেদীন, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে একই পরিবারের চার সদস্য গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে একজনের হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। গত ১৮ জুন বিকেল ৪টার দিকে টৈটং ইউনিয়নের দরগামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— ওই এলাকার বৃদ্ধ নুরুন্নবী (৭০), তাঁর মেয়ে জোবাইদা বেগম (৩৫), জামাতা মো. পারভেজ (৪০) এবং ১৩ বছর বয়সী নাতি হাসান। আহতদের উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের স্বজনরা জানান, চিকিৎসাধীন মো. পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং চিকিৎসকরা জানিয়েছেন হাতটি আগের অবস্থায় ফেরার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে জোবাইদা বেগমের হাতের একটি আঙুল কেটে ফেলতে হয়েছে এবং হাসানের মাথায় গুরুতর জখম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুন্নবী জীবিত অবস্থাতেই তাঁর বসতভিটার জমি সন্তানদের মধ্যে বণ্টন করে দেন। তবে তাঁর ছেলে আজিজুর রহমান নিজের অংশ বুঝে পাওয়ার পরও অন্য ভাই-বোনদের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন। এই নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারটিতে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও আজিজুরের অনমনীয়তায় কোনো স্থায়ী সমাধান হয়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার দিন জমি দখলে বাধা দিলে নুরুন্নবীকে মারধর করা হয়। পরে তিনি পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে অভিযুক্ত আজিজুর রহমান গা-ঢাকা দেন। তবে পুলিশ চলে যাওয়ার পরপরই তিনি ধারালো দা নিয়ে আকস্মিক বাড়িতে এসে হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বাবা-মাকে আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়ে আজিজুর তাঁর বড় বোন জোবাইদাকে কুপিয়ে জখম করেন। মাকে বাঁচাতে গিয়ে কিশোর হাসানও হামলার শিকার হয়। একপর্যায়ে শোরগোল শুনে জোবাইদার স্বামী মো. পারভেজ এগিয়ে এলে আজিজুর পেছন থেকে তাঁকে কোপান, এতে তাঁর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢাকায় চিকিৎসাধীন পারভেজ মুঠোফোনে বলেন, “আমি কোনো ঝামেলার মধ্যে ছিলাম না। হঠাৎ পেছন থেকে এসে আমার ওপর নৃশংস হামলা চালানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন আমার হাত আর আগের মতো হবে না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আজিজুর রহমান পলাতক রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

This theme has been developed by OURISLABD.
শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন