আগামী ইউপি নির্বাচনে আলোচনায় আনোয়ার হোসাইন
নিজস্ব প্রতিবেদক -
পেকুয়া উপজেলার ৫ নং মগনামা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের দাবি জোরালো হচ্ছে।
বর্তমান ইউপি সদস্যের একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক,চাঁদাবাজি,জুয়া,বহুবিবাহ,প্যানেল চেয়ারম্যানকে মারধর ও বর্তমান জনপ্রিয় চেয়ারম্যানকে হত্যার হুমকি এবং সরকারি বরাদ্দ আত্মীয় স্বজন এবং নিজের পাড়া ব্যতীত অন্য পাড়ায় বন্টন না করার কারনে ৮ নং ওয়ার্ডের মানুষ বর্তমান ইউপি সদস্যের দিক থেকে মুখ পিরিয়ে নিচ্ছে।
একটি আদর্শ ওয়ার্ড গড়ার লক্ষ্যে এলাকাবাসী এবার সাবেক মেম্বার শাহ আলমের সুযোগ্য সন্তান, শিক্ষিত ও সম্ভাবনাময় তরুণ আনোয়ার হোসাইন-কে মেম্বার হিসেবে দেখতে চায়।
আনোয়ার হোসাইন (অনার্স সম্পন্ন) ইতিমধ্যে তাঁর শিক্ষা, শালীনতা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে তরুণ সমাজের কাছে তিনি এক পরিবর্তনের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।
জনসাধারনের সাথে কথা বলে জানা গেছে, মগনামার ৮ নং ওয়ার্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একজন উচ্চশিক্ষিত প্রতিনিধির প্রয়োজন। তারা মনে করছেন, আনোয়ার হোসাইন যেহেতু একজন সাবেক জনপ্রতিনিধির সন্তান, তাই জনগণের সেবা ও রাজনৈতিক দায়বদ্ধতা তাঁর রক্তে মিশে আছে। শিক্ষিত প্রতিনিধি হিসেবে তিনি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবেন।
আনোয়ার হোসাইন ভাবনা নিয়ে জানতে চাইলে আনোয়ার হোসাইন জানান, জনগণের সেবার মানসিকতা নিয়েই তিনি মাঠে নেমেছেন। নির্বাচিত হলে তিনি ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দেন তিনি।
৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এক নতুন ও সম্ভাবনাময় নেতৃত্বের অভিষেকের জন্য, যার মধ্য দিয়ে মগনামার এই জনপদ আরও সমৃদ্ধ হবে।
This theme has been developed by OURISLABD.
Post a Comment