আমাকে বোকা বলবেন না, ব্রিলিয়ান্ট স্বৈরশাসক বললে আপত্তি নেই: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। নিউইয়র্কে সমর্থকদের এক সমাবেশে তিনি জানান, তাকে ‘বোকা’ বলা তার সবচেয়ে অপছন্দের বিষয়, তবে কেউ তাকে ‘ব্রিলিয়ান্ট স্বৈরশাসক’ বললে তাতে তার কোনো আপত্তি নেই।
শুক্রবার (২৩ মে) মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প তার মানসিক সক্ষমতা নিয়ে চলমান বিতর্কের জবাব দেন। তিনি বলেন, সমালোচকরা তাকে ‘ডাম্ব’ বা বোকা বলায় তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। নিজের বুদ্ধিমত্তা প্রমাণের জন্য তিনি চিকিৎসকের কাছে কগনিটিভ বা মানসিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষার বিষয়েও জানতে চেয়েছিলেন। ট্রাম্প নিজেকে পৃথিবীর অন্যতম স্মার্ট মানুষ হিসেবে দাবি করে উপস্থিত সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট চান কি না।
বক্তব্যে ট্রাম্প আরও উল্লেখ করেন, তার চিকিৎসক তাকে একটি মানসিক সক্ষমতা পরীক্ষার কথা বলেছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ওই পরীক্ষার প্রশ্নগুলো শুরুতে সহজ হলেও শেষের দিকে বেশ কঠিন ছিল এবং তিনি সেখানে অসাধারণ ফলাফল করেছেন। তিনি আরও প্রস্তাব করেন যে, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থীদের জন্য এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত। এ সময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন।
এদিকে, ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মনোরোগবিদ্যার অধ্যাপক ড. হেনরি ডেভিড আব্রাহাম বারবার এ ধরনের পরীক্ষা দেওয়াকে উদ্বেগের বিষয় বলে মনে করেন। আবার ড. জন গার্টনারের মতো বিশেষজ্ঞরা ট্রাম্পের মানসিক সক্ষমতায় অবনতির লক্ষণ দেখছেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পকে দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ ও দূরদর্শী প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে তার পক্ষ নিয়েছেন।
নিজেকে বিশ্বের অন্যতম স্মার্ট মানুষ দাবি করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে বোকা বলা হলে তিনি বিরক্ত হন, তবে ব্রিলিয়ান্ট স্বৈরশাসক বললে আপত্তি নেই। তার মানসিক সক্ষমতা নিয়ে চলছে নানা বিতর্ক।
সূত্র: bd24live
This theme has been developed by OURISLABD.
Post a Comment