পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের খুঁটি ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ এই অবৈধ নির্মাণের চেষ্টা চালালে বিজিবি সদস্যদের বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপি সংলগ্ন আন্তর্জাতিক ৮০৬ নম্বর পিলার এলাকায় বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা প্রদান করেন। আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিলে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।
এদিকে শুক্রবার সন্ধ্যার আগে দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডোর এলাকায় আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা মুখোমুখি অবস্থান নিলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিজিবির কঠোর অবস্থানের কারণে বেড়া নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক আইন মেনে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন পয়েন্টে বিজিবির বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
সূত্র: Barta Bazar
This theme has been developed by OURISLABD.
Post a Comment